Tuesday, 10 January 2023

বিদায়

 বিভাগ কবিতা

শিরোনাম -বিদায়

পারমিতা চ্যাটার্জী


আমার মন কেমনের সকালবেলায় সে এসে দাঁড়িয়েছিল।

শ্রাবণের বৃষ্টি ঝরা সন্ধ্যাবেলায় বলেছিল

ভালোবাসি।

শরতের ভোরের ছোঁয়ায় দু মুঠো শিউলি তুলে দিয়েছিল হাতে।

ফাগুনের সমীরণে গান শুনিয়েছিল রাতে।

হেমন্তের কুয়াশা ঢাকা আলো না ফোটা ভরে

ভেজা শিশিরে পা ডুবিয়ে হেঁটেছিল হাত ধরে।

শীতের নরম রোদে শুকনো মুখে সামনে এসে দাঁড়িয়েছিল মুখে ছিল একটুকরো হাসি।

গোপন ব্যাথা আড়াল করে বলেছিল

এবার তবে আসি।

No comments: