Sunday, 8 January 2023

পারমিতার নিবেদন

 একলার পথ
পারমিতা চ্যাটার্জী 

আমি তো শুধু তোমায় ভালোবেসেই হেঁটে চলছিলাম
একটার পর একটার পথ,
শুধু বুঝিনি  শেষ হল কখন ভালোবাসার পথ,
কখন ডাল ছিঁড়ে পড়ে গেছে প্রথম ভালোবাসার
প্রথম  কুড়িখানি।
তবু তুমি আছ  আসা  যাওয়ার মাঝঘানে,
শূণ্য মনের গওহ্বর  জুড়ে,
বৃষ্টি রাতের ভিজে  যাওয়া  স্মৃৃতির হাত ধরে,
খোয়াইয়ের  চড়াই  উতরাইয়ের  রাস্তার ঢালে
আমার  সমস্ত  অন্তর  জুড়ে।
ছিড়ে পড়ে যাওয়া  কুড়িখানা রাখা আছে
হৃদয়ের গোপন ভাণ্ডারে।
রাতের নীরবতায় যখন তারাগুলো লুটোপুটি খায়
নিঃসঙ্গ শয্যায়,
তখন শুকনো কুড়িটাকে বার করে হেঁটে যাই
অতীতের হাত ধরে।
হয়তো এভাবেই  হেঁটে যাব দূরে অন্যকোনখানে,
ভয় নেই গো তোমায় আর ডাকবনা,
আমার নীরবতার কোণটি আধার ঘরে
আপনি দুলে যাবে,
সাথী হীন নিস্তব্ধ  রাতের  মতন।

No comments: